Dhaka ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁ সদরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ার তিন এজেন্ট গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 142

নওগাঁ সদরে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৮ মে) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নওগাঁ সদর থানার শিমুলিয়া উত্তরপাড়া এলাকায় টিনশেড একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— তানশেন (২৮), হৃদয় চন্দ্র (২৭) এবং আল আমিন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজন অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ লেনদেন পরিচালনা করতেন। প্রাথমিক তথ্যমতে, গত এক মাসে প্রায় দেড় লাখ টাকার অনলাইন জুয়ার লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে তাদের কাছ থেকে দুইটি ডেস্কটপ কম্পিউটার, দুইটি সিপিইউ, দুইটি কিবোর্ড, দুইটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার, তিনটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ার তিন এজেন্ট গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬