Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 14

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান গুরুতর পরিণতির মুখে পড়তে পারে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে “সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।

তবে হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের সময় : ০৯:৩৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬