হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু
- প্রকাশের সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 16
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে পাঁচজন এবং নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৫ জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৪৬ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫৬৫ জনের। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নেওয়া হয়েছে।





















