Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 169

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর এলাকায় শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। শনিবার (১৬ মে) চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি নিজেই মাঠে নেমে ধান কাটায় অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর ও বদলগাছী–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল কৃষকদের ধান কাটার সংকট ও শ্রমিকের উচ্চ মজুরির বিষয়টি জানতে পেরে চেরাগপুর এলাকার একটি ধানক্ষেতে যান। পরে তিনি কৃষকদের সঙ্গে ধান কেটে তা ঘরে তুলতে সহায়তা করেন।

এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। তার এমন উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

স্থানীয় কৃষকরা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমপির সরাসরি মাঠে এসে কৃষকের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। এতে তারা নিজেদের পাশে একজন অভিভাবককে পেয়েছেন বলে মনে করছেন।

এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের কষ্ট লাঘবে আমি সবসময় তাদের পাশে আছি এবং থাকবো।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

প্রকাশের সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬