Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 142

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রমিক সংকটে পড়ে পাকা ধান কাটতে না পারা এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। শনিবার (১৬ মার্চ) উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক হরষিত অধিকারীর প্রায় এক বিঘা জমির ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে তিনি কাটতে পারছিলেন না। এ অবস্থায় খবর পেয়ে এমপি এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের জমিতে যান এবং ধান কেটে তা বাড়িতে তুলে দিতে সহায়তা করেন।

কৃষক হরষিত অধিকারী বলেন, “প্রায় এক সপ্তাহ ধরে আমার জমির ধান কাটার উপযুক্ত ছিল, কিন্তু শ্রমিক না পাওয়ায় কাটতে পারছিলাম না। পরে খবর পেয়ে এমপি সাহেব ও নেতাকর্মীরা এসে ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে।”

স্থানীয় বাসিন্দা অমূল্য অধিকারী বলেন, “ধান কেটে বাড়িতে তুলে দেওয়ায় কৃষক হরষিত অনেক উপকার পেয়েছেন। এজন্য আমরা এমপি এস এম জিলানীকে ধন্যবাদ জানাই।”

এমপি এস এম জিলানী বলেন, “আমরা সবাই এ মাটির সন্তান। ছোটবেলা থেকেই ধান কাটার সঙ্গে যুক্ত ছিলাম। এখনো মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়। কৃষক হরষিতের কষ্টের কথা জেনে আমরা তার ধান কেটে বাড়িতে তুলে দিয়েছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি

প্রকাশের সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬