Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’ সিএনজি ফিলিং স্টেশন মালিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ার ‘জিজি’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 98

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস ‘বিক্রয় ডট কম’ (Bikroy.com) কিনে নিয়েছে নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’।

বিক্রয় ডট কমের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিজনেস ইনসাইডার আফ্রিকার তথ্য বলছে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরু করে জিজি। অল্প সময়ের মধ্যেই বাজার সম্প্রসারণের অংশ হিসেবে তারা বিক্রয় ডট কমকে নিজেদের আওতায় নিয়ে আসে।

প্রতিষ্ঠানটি আফ্রিকার একাধিক দেশে—নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়ায়—অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা করছে।

জিজি দাবি করে, তাদের প্ল্যাটফর্মে বছরে ৯ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয় থাকে এবং বার্ষিক প্রায় ৭০ বিলিয়ন ডলারের লেনদেন হয়।

অন্যদিকে, ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘বিক্রয় ডট কম’ বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্মগুলোর একটি। ৫০টির বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা কেনাবেচার সুযোগ দিয়ে এটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে।

মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, যানবাহন ও প্রপার্টি—এই বিভাগগুলো ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন।

অধিগ্রহণের পরও আপাতত ‘বিক্রয় ডট কম’ নামেই প্ল্যাটফর্মটি কার্যক্রম চালিয়ে যাবে বলে জানা গেছে। ব্র্যান্ড পরিবর্তনের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলেও সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ার ‘জিজি’

প্রকাশের সময় : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬