Dhaka ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে বাবার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

একরামুল ইসলাম তুষার
  • প্রকাশের সময় : ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 108

সম্পত্তি আত্মসাৎ, পারিবারিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে ঝিনাইদহ প্রেসক্লাবে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভাই ও বোন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের মোছা. লিমা খাতুন।

তিনি অভিযোগ করেন, তার বাবা মো. আব্দুল মোতালেব, চাচা আবু বক্কর ওরফে বাক্কা এবং সৎ দাদা জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে, তার বড় ভাই মো. ইকরামুল ইসলাম ও তাদের ফুফু মোছা. জোসনা খাতুনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

লিমা খাতুন বলেন, তাদের দাদা জীবিত অবস্থায় তার নামে ২৫ শতাংশ এবং বড় ভাই ইকরামুল ইসলামের নামে ২ একর ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন।

তিনি দাবি করেন, তার বাবা অসৎ চরিত্রের হওয়ায় দাদা আগেভাগেই এ সম্পত্তি নাতি-নাতনিদের নামে লিখে দেন। ২০২৩ সালের ২৪ জুলাই দাদার মৃত্যুর আগ থেকেই তার বাবাসহ সহযোগীরা দাদার ওপর আক্রমণ চালাতেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার মা জীবিত থাকাকালীন সময়েই তার বাবা একাধিক বিয়ে করেন। এ নিয়ে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। তিনি অভিযোগ করেন, বাড়ির পাশের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছিল এবং সেই মামলা মীমাংসার জন্য দাদার রেখে যাওয়া জমি বিক্রি করা হয়।

লিমা খাতুনের অভিযোগ, পরবর্তীতে তার বাবা ঝিনাইদহের কাঞ্চনপুর এলাকায় আরেক নারীর সঙ্গে অবৈধভাবে বসবাস শুরু করেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। তিনি দাবি করেন, এসব নির্যাতনের কারণে ২০২৩ সালে তার মায়ের মৃত্যু হয়।

তিনি বলেন, বর্তমানে তার বড় ভাই মো. ইকরামুল ইসলাম ছুটিতে বাড়িতে এলে নিজ বাড়িতে উঠতে বাধা দেওয়া হয়। এ সময় ভাড়াটিয়া লোকজন এনে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলায় তার ভাই ও ভাইয়ের ছোট শিশুসন্তান আহত হয়ে কয়েকদিন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নেন বলে জানান তিনি।

এছাড়া তাদের ফুফু মোছা. জোসনা খাতুনের পৈত্রিক সম্পত্তিও জোরপূর্বক বিক্রি করার অভিযোগ তোলেন লিমা খাতুন। এ ঘটনায় জোসনা খাতুন ঝিনাইদহ আদালতে বণ্টননামার মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে বাবার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬