Dhaka ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ মাদকসহ তিন চোরাকারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 121

নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি এপাচি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার পিরপালি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন— মোঃ হারুনুর রশিদ হারুন (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩৯) এবং মোঃ জহুরুল ইসলাম (২৭)।

তারা সবাই নওগাঁ জেলার মান্দা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং যোগাযোগের জন্য ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ মাদকসহ তিন চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১১:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬