Dhaka ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ-২ আসনের এমপির উদ্যোগে বাজার মনিটরিং অভিযান

একরামুল ইসলাম তুষার
  • প্রকাশের সময় : ০৩:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 13

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকরের উদ্যোগে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরিয়ে আনা এবং বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। অভিযানের সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, শহর আমীর ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অভিযানে বাজার পরিদর্শনকালে দেখা যায়, একই ধরনের মুরগি বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। কোথাও সোনালী মুরগি ৩০০ টাকায় বিক্রি হলেও পাশের দোকানে তা ২৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। একইভাবে ব্রয়লার মুরগির দামও কোথাও ১৯০ টাকা এবং কোথাও ১৮০ টাকা রাখা হয়েছে। এ ধরনের মূল্য বৈষম্য ও অনিয়ম লক্ষ্য করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কেউ যেন অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে না ফেলে, সেদিকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভবিষ্যতেও বাজারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ-২ আসনের এমপির উদ্যোগে বাজার মনিটরিং অভিযান

প্রকাশের সময় : ০৩:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬