Dhaka ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোস্টেলে ‘সমকামিতা’ : ছাত্রদলের দুই নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল ও কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 64

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রাবাসে ‘অসামাজিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। এর মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে। বহিরাগত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজ মসজিদের পাশের গলি থেকে ৩৫ ব্যাচের ছাত্র শাহরিয়ার পলককে এক বহিরাগত ব্যক্তির সঙ্গে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে আসে। পরবর্তীতে আহসানুল ইসলাম চৌধুরী, মহিবুর রহমান নয়ন ও আরিয়ান শাহ রাব্বিকেও আটক করে কলেজ প্রশাসন।

পরে তাদেরকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীর ছাত্রাবাসের সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৩ এপ্রিল হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্র সমকামীতায় আসক্ত সন্দেহে” তাদের কাফরুল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবাসিক সিট বরাদ্দ সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক দাবি করেন, অভিযুক্তদের মোবাইল ফোন ঘেঁটে একাধিক গ্রুপ ও ব্যক্তির সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া হোস্টেলে অবস্থানরত অন্য শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তারা ইতোমধ্যে সেই দণ্ড ভোগ শেষ করেছেন। জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে, তবে তাদের ছাত্রত্ব বহাল থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হোস্টেলে ‘সমকামিতা’ : ছাত্রদলের দুই নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল ও কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬