Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাহিদ রানার তোপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে জয়া আহসান ফরিদপুরে টিকটক মডেল বানানোর প্রলোভনে কিশোরীকে পতিতালয়ে বিক্রি প্রাথমিক শিক্ষকদের জন্য সতর্কবার্তা, নেতিবাচক পোস্টে ব্যবস্থার নির্দেশ পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক কালীগঞ্জে ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের সম্ভাব্য ৯৪ স্পট চিহ্নিত বাইক ও ব্যাটারি অটোরিকশা চালালেও দিতে হবে কর

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 14

পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন সুজিত বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ব্যাঙ্কশাল আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, দক্ষিণ দমদম পৌরসভায় অবৈধভাবে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

তদন্তকারীদের দাবি, প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে একাধিক ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১ মে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটিই ছিল তার প্রথম হাজিরা। সঙ্গে ছিলেন তার আইনজীবীও।

তদন্তের অংশ হিসেবে এর আগেও সুজিত বসুর বাড়ি, অফিস ও পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল ইডি। তার ছেলে সমুদ্র বোস এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তাদের বক্তব্যও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা।

একাধিকবার তলবের মুখে তৃণমূল নেতা দাবি করেছিলেন, যে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই মামলায় সিবিআই ইতোমধ্যে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তার নাম নেই। তবে শেষ পর্যন্ত ইডির তদন্তে তাকে গ্রেপ্তার করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬