Dhaka ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 8

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এ বিষয়ে ভূমি ও রাজস্ব বিভাগ এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়েই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকা।

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে দলটি সরকার গঠন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

প্রকাশের সময় : ০৩:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬