Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুখের যাবজ্জীবন কারাদণ্ড

কালুখালীতে জমি দখলের চেষ্টা, বৃদ্ধকে হত্যার হুমকির অভিযোগ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 208

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বি-গোপালপুর এলাকায় বসতভিটার জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ মো. কাজী বিল্লাল।

রোববার (১০ মে) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

কাজী বিল্লাল অভিযোগ করে বলেন, শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিবেশী মো. আনছার আলী খাঁ (৬০) ও মো. নঈম উদ্দিন সরদার (৪০) তার বসতবাড়ির জমি ঘেঁষে রাস্তার পাশে জোরপূর্বক দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারেন।

তিনি আরও বলেন, “২০১২ সাল থেকে বি-গোপালপুর মৌজার এই জমি নিয়ে আমাদের বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রায়ের অপেক্ষা না করেই তারা বারবার জমি দখলের চেষ্টা করছে।”

পরে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে শনিবার দুপুরে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের বিরোধ রয়েছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই কোর্টের মাধ্যমে সমাধানের জন্য উভয় পক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জমি দখলের চেষ্টা, বৃদ্ধকে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬