Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 13

ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটায় খেলার সময় ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামে একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সকালে ইটভাটায় খেলা করছিল তাওহীদ। এ সময় ভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর পেছানোর সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ট্রাক্টরচাপায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬