Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ আটক ৩ এসএসসির নবম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী ঈদে কোথাও যেন মনিটরিংয়ে গাফিলতি না থাকে: নৌপ্রতিমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

আজকের স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 23

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়। আজ রবিবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজকের স্বর্ণের দাম

প্রকাশের সময় : ১২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬