Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুখের যাবজ্জীবন কারাদণ্ড

পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

একে আজাদ, পাংশা:
  • প্রকাশের সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 146

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মো. ফরিদুল ইসলাম।

শনিবার (৮ মে) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবু কুমার পাল পাংশা পৌরসভার পালপাড়া গ্রামের বিষ্ণুপদ পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬