Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 120

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমোর গাড়া বিল থেকে ৬ নম্বর ওয়ার্ডের গড়াই টিকরীর বিল হয়ে মুনাই বিল থেকে বেতবাড়ীয়া অভিমুখী খালটি পুনঃখননের আওতায় আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, বিএনপি নেতা কে এম আইনুল হাবীব, শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, হামিদুর রহমান বাবু, কে এম নইমুল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “সকল স্বার্থের ঊর্ধ্বে আমাদের দেশ। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বাড়বে এবং কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।”

তিনি খাল পুনঃখনন কাজে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এতে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিন কাজ করবেন এবং প্রতিদিন ৫০০ টাকা হারে মজুরি পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬