শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 138

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি মঞ্চে আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যদিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হলো।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল বিজেপির বড় ধরনের শক্তি প্রদর্শন।

প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।

মোদি ছাড়াও বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পশ্চিম বাংলার সংস্কৃতির ছোঁয়াও রাখা হয়েছিল। সেখানে প্রায় ২০টি মিষ্টি ও ঝালমুড়ির স্টল বসানো হয়। ঝালমুড়ি নিয়ে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়, যখন এপ্রিল মাসে ঝাড়গ্রামের এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি হঠাৎ থেমে এই জনপ্রিয় খাবার খেয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রকাশের সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬