Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুখের যাবজ্জীবন কারাদণ্ড

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রদল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 127

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক কাবুল দাড়িয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল।

শনিবার (১০ মে) মাঝবাড়ি বিলে গিয়ে ওই কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে কৃষক কাবুল দাড়িয়ার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বসতভিটা হারিয়ে একদিকে যখন তিনি দিশেহারা, অন্যদিকে মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন। এই সংকটময় মুহূর্তে তার সহায়তায় এগিয়ে আসে উপজেলা ছাত্রদল।

শনিবার সকালে ছাত্রদলের একদল নেতাকর্মী কাস্তে হাতে মাঠে নেমে কাবুলের জমির ধান কাটা শুরু করেন। পরে সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।ছাত্রদলের এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ।

এছাড়াও বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক তপু দাড়িয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।

ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়া আবেগপ্লুত হয়ে বলেন, “আগুনে ঘরবাড়ি পুড়ে আমি যখন চোখে অন্ধকার দেখছিলাম, তখন ধান কাটা নিয়ে বিপদে পড়েছিলাম। ছাত্রদলের ভাইয়েরা নিজে থেকে এসে আমার ধান কেটে বাড়িতে দিয়ে গেছে। তাদের এই উপকারে আমি কৃতজ্ঞ।”

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ জানান, বোরো মৌসুমে শ্রমিকের অভাবে কোনো অসহায় কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কেন্দ্রীয় নির্দেশনায় তারা কাজ করছেন।

তিনি বলেন, “উপজেলার যেকোনো অসহায় পরিবার শ্রমিক সংকটে পড়লে আমাদের জানাবেন, ছাত্রদল তাদের ধান কেটে ঘরে তুলে দিবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রদল

প্রকাশের সময় : ১১:৩৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬