Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুখের যাবজ্জীবন কারাদণ্ড

পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 159

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (৮ মে) বেলা ১১টায় পতিসর দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ ও আন্দোলন করলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। আমাদের মনে রাখতে হবে, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং গণতন্ত্রও আন্দোলনের মাধ্যমেই ফিরিয়ে আনতে হয়েছে।”

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করেছিলেন। তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং কৃষিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতার কবি। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষকে পথ দেখায়।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এছাড়া নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জন্মবার্ষিকীর উদ্বোধন করেন। পরে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দিনভর কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরে উৎসবমুখর পরিবেশে ভিড় করেন হাজারো দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমী মানুষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী

প্রকাশের সময় : ০৮:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬