Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 89

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ মে থেকে এই ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য নিশ্চয়ন সম্পন্ন করবেন।

পরীক্ষার্থীদের ফি দেওয়ার বিষয়ে জানানো হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ১৭ থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম ডাউনলোডের সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে।

আর গ্রেড প্রমোশনের ক্ষেত্রে বলা হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেতে হবে।

এছাড়াও পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

প্রকাশের সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬