সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

তিতুমীর কলেজে তিন ছাত্রী বহিষ্কারের জেরে বিক্ষোভ, রাজনীতি নিষিদ্ধের দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 153

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের তিন ছাত্রীর বহিষ্কারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা বিক্ষোভে রূপ নেয় রাতে।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্রীরা। মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে তারা বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলা এবং সম্প্রতি ঘোষিত ছাত্রদলের হল কমিটি নিয়ে প্রতিবাদের জেরেই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের দাবি, কোনও ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই ওই তিন ছাত্রীকে হলের সিট থেকে বহিষ্কার করেছে প্রশাসন।

জানা যায়, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কমিটি প্রত্যাহার করা হয়। এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। তাদের ভাষ্য, হলের সিট বাতিলের নোটিশে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনও কথা বলেনি।

তারা আরও বলেন, নির্ধারিত দিনে তদন্ত কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার কথা থাকলেও কেউ উপস্থিত হননি। ফলে তাদের বক্তব্য না নিয়েই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়া হয়েছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ ছাত্রী হলে কোনও ধরনের ছাত্ররাজনীতি না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে না পারলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং ছাত্রী হলে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিতুমীর কলেজে তিন ছাত্রী বহিষ্কারের জেরে বিক্ষোভ, রাজনীতি নিষিদ্ধের দাবি

প্রকাশের সময় : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬