Dhaka ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

বানানো হয়েছে জিআই ট্যাগ, বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 115

দেশের ঐতিহ্যবাহী পণ্যকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ ব্যবহারে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে জিআই ট্যাগের নকশা তৈরি করে তা পণ্যের প্রচার, বাজারজাতকরণ ও প্রদর্শনীতে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে দেশীয় পণ্যের ব্র্যান্ড ভ্যালু ও রপ্তানি সম্ভাবনা বাড়বে। তবে নির্ধারিত ট্যাগ বিকৃতি বা অপব্যবহার করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

সম্প্রতি শিল্প মন্ত্রণালয় ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা সংশোধন করে ট্যাগের ডিজাইন ও ব্যবহারসংক্রান্ত নিয়ম-কানুন যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

জিআই পণ্য বলতে এমন পণ্যকে বোঝায়, যার বিশেষ গুণ, মান বা খ্যাতি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর জিআই সনদ প্রদান করে থাকে। ইতোমধ্যে দেশের ৬২টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এছাড়া রাজবাড়ীর চমচম ও সাতক্ষীরার মাটির টালির জার্নাল প্রকাশিত হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জের হাজারি গুড় ও জয়পুরহাটের লতিরাজ কচুকে জিআই স্বীকৃতি দিয়ে গেজেট জারির জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, সংশোধিত বিধিমালার মাধ্যমে জিআই পণ্যে নির্ধারিত ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জিআই পণ্যের মালিকদের এ ট্যাগ ব্যবহার করতে বলা হবে, যাতে ভোক্তারা সহজেই আসল ও মানসম্পন্ন পণ্য শনাক্ত করতে পারেন এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বানানো হয়েছে জিআই ট্যাগ, বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ

প্রকাশের সময় : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬