গুরুত্বপূর্ণ সংবাদ:
মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 14
মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, গত মাসের মতো এবারও ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় স্থির রাখা হয়েছে। এর আগে এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে এলপিজির দাম পরিবর্তন করা হয়েছিল।
অন্যদিকে মে মাসের জন্য অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ভ্যাটসহ লিটারপ্রতি ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগেও এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে অটোগ্যাসের দাম পরিবর্তন করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় মাসিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।
Tag :





















