Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 16

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত এবং উপসর্গ দেখা গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৬১।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫০ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ শিশু।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪০ হাজার ৪৯১ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।

এই তথ্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

প্রকাশের সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬