Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সিলেট-সুনামগঞ্জসহ পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 115

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২ মে) কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে অতিভারী বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পেতে পারে। এতে কুশিয়ারা নদীর পানি কিছু স্থানে প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে।

নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন পানি স্থিতিশীল থাকলেও নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া মগরা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে।

ধনু-বাউলাই অববাহিকায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় পানি বাড়ছে। বিশেষ করে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যা নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

অন্যদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদী দ্রুত বিপদসীমা অতিক্রম করতে পারে এবং মনু নদী সতর্কসীমা ছাড়িয়ে যেতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেট-সুনামগঞ্জসহ পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

প্রকাশের সময় : ০৮:৫৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬