গুরুত্বপূর্ণ সংবাদ:
হোটেলে নারীদের গোসলের ভিডিওধারণ, শ্রীলঙ্কার ২ ক্রিকেটার গ্রেপ্তার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 109
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পরে আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি মুচলেকায় তাদের জামিন দেওয়া হয়।
আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পুলিশ বর্তমানে তদন্ত করছে ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না।
এ ঘটনায় এখনো শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসনের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
Tag :























