Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন ৮ কেন্দ্র যুক্ত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 73

ঝিনাইদহ প্রতিনিধি: চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড-এর অধীনে নতুন করে ৮টি কলেজকে পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত কলেজগুলো হলো—বাগেরহাটের মোল্লাহাট লায়লা আজাদ ডিগ্রি কলেজ, যশোরের নওয়াপাড়া মডেল কলেজ, বাগেরহাটের শরণখোলার মাতৃভাষা কলেজ, কুষ্টিয়া সিটি কলেজ, খুলনার দাকোপের সরকারি লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি কলেজ, যশোরের শার্শার ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ, ঝিকরগাছার রঘুনাথ নগর কলেজ এবং খুলনার দাকোপের চালনা কলেজ।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুল মতিন। এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উপযুক্ত পরিবেশ নিশ্চিত হওয়ায় এসব কলেজকে নতুন করে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অন্যদিকে, অনিয়মের অভিযোগ ওঠায় ১১টি কলেজে পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাবোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরীক্ষা শুরুর আগে কোনো কেন্দ্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন ৮ কেন্দ্র যুক্ত

প্রকাশের সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬