Dhaka ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়ে দুদকের চিঠি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার: হুইপ দুলু রাজবাড়ীতে কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার একই পরিবারের ৩ সদস্যকে মৃত্যুদণ্ড ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাবার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান হাম আতঙ্কে দেশ, শিশুদের দ্রুত টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের যেভাবে হত্যা করা হয় রাজস্ব কর্মকর্তা বুলেটকে

ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 12

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। আজ (সোমবার) চট্টগ্রামের ভেন্যুতে টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা। আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রেখে ফেরানো হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকে।

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

নিউজিল্যান্ড দলে তারুণ্যের জোয়ার। সম্প্রতি বিশ্বকাপ খেলা দলের একমাত্র সদস্য হিসেবে এই দলে আছেন ইশ সোধি। ল্যাথামের ইনজুরিতে ক্যারিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নেতৃত্ব পেয়ে গেলেন কেলি। এই টপ অর্ডার ব্যাটার ৫ ম্যাচে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন। নাথান স্মিথ ও ম্যাথু ফিশারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো।

এদিকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। এই সুযোগে নিজেদের প্রমাণ করতে চাইছিলেন সাকলাইন ও রিপন। জায়গা হলো রিপনের। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ : টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬