Dhaka ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 111

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে ব্লেয়ার টিকনারের পরিবর্তে সুযোগ পেয়েছেন বেন লিস্টার।

সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সমতা বিরাজ করছে ১-১ ব্যবধানে। ফলে এই ম্যাচটি রূপ নিয়েছে নির্ধারণী লড়াইয়ে। যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে সিরিজ জয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

প্রকাশের সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬