Dhaka ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধে নতুন ‘কার্ড’ দেখাতে প্রস্তুত ইরান, বাঘের গালিবাফের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 180

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে- হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনও আলোচনায় যেতে রাজি নয়। বরং আবার যদি যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে গালিবাফ লেখেন, “আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত।”

ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেন গালিবাফ। তিনি লেখেন, “তিনি নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন।”

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১১ এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনাতেও নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুদ্ধে নতুন ‘কার্ড’ দেখাতে প্রস্তুত ইরান, বাঘের গালিবাফের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬