Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

রাবিতে মর্টার শেল উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 108

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধো চলাকালে পুঁতে রাখা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পরে বিস্ফোরক টিম এসে এটি ধ্বংস করে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে এই শেল পাওয়া যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, শেলটি মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীর পুঁতে রাখা মর্টার শেল হতে পারে। জিমনেসিয়ামের পূর্ব পাশে টেনিস কোর্ট তৈরির সময় এটা পাওয়া যায়। পরে বিস্ফোরক টিম এসে এটা নষ্ট করে।

জানা গেছে, জিমনেসিয়ামের পাশে টেনিস কোর্ট তৈরির সময় শ্রমিকরা এই শেল পায়। বিষয়টি প্রশাসনকে জানালে তারা বিস্ফোরক টিমকে অবগত করে। বিস্ফোরক টিম এসে বদ্ধভূমি এলাকায় বিস্ফোরণের মাধ্যমে শেলটি নষ্ট করে। বিস্ফোরণ চলাকালে বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস।

বিস্ফোরণ টিম জানায়, মুক্তিযুদ্ধকালে এই ক্যাম্পাস পাক বাহিনীর ক্যাম্প ছিল। তাদের এমন আরও শেল বিভিন্ন জায়গায় থাকতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে মর্টার শেল উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬