চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
- প্রকাশের সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 10
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল। এ সময়ের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের চেষ্টা হলেও ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব কম। তিনি আরও জানান, যদি নির্ধারিত সময়ের আগে কোনো চুক্তি না হয়, তাহলে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় অভিযান শুরু হতে পারে।
তবে তিনি একটি ভালো চুক্তির প্রত্যাশা করছেন বলেও উল্লেখ করেন। তার ভাষায়, তাড়াহুড়া করে কোনো খারাপ চুক্তি করতে চান না, বরং প্রয়োজন হলে সময় নিয়ে হলেও একটি কার্যকর চুক্তি করতে চান।





















