গুরুত্বপূর্ণ সংবাদ:
লিটনের শততম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 7
তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। লিটনের শততম এবং এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, দল আত্মবিশ্বাসী এবং পেস আক্রমণের ওপর ভরসা রাখছেন তারা। একাদশে একটি পরিবর্তন এনে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে আফিফ হোসেনের পরিবর্তে।
অন্যদিকে নিউজিল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা।
Tag :























