গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 122
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে প্রথম দফার আলোচনা হয়।
ইরানের একটি সূত্র জানায়, আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
প্রথম দফার আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই দেশ। তবে আলোচনার নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর প্রেক্ষিতে আঞ্চলিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
Tag :




















