Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 108

বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি এখন জাহাজ চলাচলের জন্য প্রস্তুত, তবে ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে চালু থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হবে এবং অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

এর আগে ইরান জানায়, লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষিতে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারে।

উল্লেখ্য, এই যুদ্ধবিরতি ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম শর্ত। তবে হরমুজ খোলা হলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল থাকায় চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬