গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 135
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে।
সোমবার ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের দায়িত্বে ছিলেন। পরে ২০০৯ সালের ৫ নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় বরখাস্ত হন।
Tag :





















