Dhaka ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

পিএসএলে আবারও মোস্তাফিজের ম্যাজিক, লাহোরের নাটকীয় হার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 117

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। তবে বল হাতে আবারও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লাহোর। ওপেনিং জুটিতে আসে মাত্র ৩ রান। পরে আব্দুল্লাহ শফিক ২৪ বলে ৩৩ রান করে দলের হাল ধরেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে লাহোর।

করাচির হয়ে মঈন আলী, মীর হামজা ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় করাচি কিংস। তবে পরে মোহাম্মদ ওয়াসিম ও সাদ বেগ মিলে দলকে এগিয়ে নেন। এই সময় বোলিংয়ে এসে সাদ বেগকে ফিরিয়ে দেন মোস্তাফিজ।

শেষ দিকে ম্যাচে জমে ওঠে উত্তেজনা। শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান। তবে একটি পেনাল্টি রানের কারণে সমীকরণ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত আব্বাস আফ্রিদির চার ও ছক্কায় জয় নিশ্চিত করে করাচি কিংস।

মোহাম্মদ ওয়াসিম ৩৮ রান করেন, আর শেষদিকে কার্যকরী ব্যাটিংয়ে জয় এনে দেন আব্বাস আফ্রিদি।
লাহোরের হয়ে শাহীন শাহ আফ্রিদি ৪ উইকেট নিলেও তা দলকে জয়ের মুখ দেখাতে পারেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিএসএলে আবারও মোস্তাফিজের ম্যাজিক, লাহোরের নাটকীয় হার

প্রকাশের সময় : ০১:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬