শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 141

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে ‘নো কিংস’ নামের নজিরবিহীন বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা পূর্বাভাস দিয়েছেন, ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিক্ষোভে পরিণত হতে পারে, যার কেন্দ্রবিন্দু থাকবে মিনেসোটা অঙ্গরাজ্য।

৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজারের বেশি বিক্ষোভের নিবন্ধন করা হয়েছে এবং এতে ৯০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণের আশা করা হচ্ছে। সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটলে অনুষ্ঠিত র‍্যালিটিকে জাতীয় প্রধান অনুষ্ঠান হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করবেন। এছাড়া গায়িকা জোয়ান বায়েজ, অভিনেত্রী জেন ফন্ডা, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং আরও অনেক শ্রমিক নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

হোয়াইট হাউস এই বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের’ ফসল বলে উল্লেখ করে, দাবি করেছে যে এর পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক

প্রকাশের সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬