Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 118

টানা সাত দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা করা হয়েছে।

এর আগে টানা সাত দফায় সোনার দাম কমানো হয়েছিল, যেখানে ভালো মানের এক ভরি সোনার দাম মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমে যায়।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা অপরিবর্তিত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টানা ৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

প্রকাশের সময় : ১১:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬