Dhaka ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম
ক্রিকবাজের প্রতিবেদন

দেশের চ্যানেলে আইপিএল সম্প্রচারে বাধা নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 134

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জেরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছিল। তারই জেরে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নতুন সরকার আসার পর এনিয়ে জট খুলতে যাচ্ছে।

ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা আর নেই। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমন তথ্য জানিয়েছেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। জহির উদ্দিনের উদ্ধৃতি দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক প্রেক্ষাপটে বিষয়টা দেখতে চাই। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে সেটা বিবেচনা করব।’

স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারে কি না প্রশ্নে জহির উদ্দিন বললেন, ‘আমরা কাউকে এটি সম্প্রচারে নিষিদ্ধ করব না। যদি স্টার স্পোর্টস সম্প্রচার করতে চায়, তারা পারবে। যদি আমাদের কোনো চ্যানেল সম্প্রচার করতে চায়, আমরা সেটা ইতিবাচকভাবে নেবো। কিন্তু কোনো কিছু জোর করে চাপিয়ে দেবো না।’

বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু বলেছেন, তারা আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেবেন না। কারণ এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। তিনি বলেন, ‘স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে করতে পারে, কেউ তাদের থামাতে আমাদের নির্দেশনা দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই এখন। এই সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, আমরা করব। কারণ আগের সরকারের নির্দেশনাবলী আর কার্যকর নেই।’

আজ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের উদ্বোধনী ম্যাচে স্বাগত জানাবে সানরাইজার্স হায়দরাবাদকে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রিকবাজের প্রতিবেদন

দেশের চ্যানেলে আইপিএল সম্প্রচারে বাধা নেই

প্রকাশের সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬