যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

- প্রকাশের সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 146

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও থেমে নেই ইরানের বৈদেশিক মুদ্রা আয়। বরং যুদ্ধ পরিস্থিতিতেই প্রতিদিন গড়ে প্রায় ১৩ কোটি ৯০ লাখ ডলার আয় করছে দেশটি, যার প্রায় পুরোটা আসছে তেল রপ্তানি থেকে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ ৬০ হাজার ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। এই তেল প্রথমে খার্গ দ্বীপের টার্মিনালে নেওয়া হয়, এরপর হরমুজ প্রণালি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া হয়।
যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় ইরানের আয়ও বেড়েছে। ফেব্রুয়ারি মাসে একই পরিমাণ তেল বিক্রি করে যেখানে দৈনিক প্রায় ১১ কোটি ৫০ লাখ ডলার আয় হতো, বর্তমানে তা বেড়ে প্রায় ১৪ কোটিতে পৌঁছেছে।
এছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করেও প্রতিদিন প্রায় ২০ লাখ ডলার আয় করছে ইরান।























