গুরুত্বপূর্ণ সংবাদ:
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 162

জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগের দিন বুধবারও জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ২০ কিলোমিটার গভীরে।
ভৌগোলিকভাবে জাপান ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। এ কারণে দেশটির স্থাপনা ও অবকাঠামো এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে সেগুলো নিম্ন থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।
Tag :























