Dhaka ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

আওয়ামী লীগ জনগণের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেনি: হুইপ দুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 156

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ জনগণের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেনি। তারা ইতিহাস বিকৃতি করেছে। আওয়ামী লীগ যদি শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ সকল সেক্টর কমান্ডারদের স্বাধীনতা সংগ্রামে যার যার ভুমিকা ও অবদান সঠিক ভাবে তুলে ধরতো তাহলে দেশে এমন বিপর্য আসতো না। আওয়ামী লীগ সকলের অবদান অস্বীকার করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শুধু তাদের একক অর্জন বলে অন্যদের ছোট করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের শুরুতে স্বাধীনতার ঘোষণা দিলেও আওয়ামী লীগের কোন নেতাকর্মী কখনো তা স্বীকার করেনি।

আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসন, জেলা বিএনপি ও নলডাঙ্গা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে না, ইতিহাসটি কেউ নষ্ট করতে পারে না, ইতিহাসকে কেউ এককভাবেও বানাতে পারে না, সঠিক ইতিহাস সঠিক তথ্য একদিন মানুষের সামনে প্রকাশিত হবে। ফ্যাসিস্টরা গত বিশ বছর বাংলাদেশের মানুষকে সঠিক ইতিহাস জানতে দেয়নি বুঝতে দেয়নি, তাদের পতন হয়েছে, এখন সঠিক ইতিহাস লেখা হবে। মুক্তিযুদ্ধ কারা করেছিল, ঘোষণা দিয়েছিল কে আর কার কি অবদান বিএনপি সরকার কখনো তা অস্বীকার করে না। আমাদের নেতা তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের উত্তরাধিকারী উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।

বিএনপি ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চায় না। সারা দেশের মতো নাটোরের মাটিতে সন্ত্রাসী কর্মকণ্ডে ২০ বছর হয়েছে আমি ওই জায়গায় আর ফেরত যেতে চাই না। বাসযোগ্য শান্তিপূর্ণ নাটোর গড়তে চাই। এ আগে তিনি বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ অন্যদের সাথে নিয়ে শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ জনগণের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেনি: হুইপ দুলু

প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬