Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 133

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সরকারি অফিস খুলেছে। রমজানের আগের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। রমজান মাসে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

গত ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এর আগে ১৭ মার্চ থেকে শুরু হয়ে টানা সাত দিনের সরকারি ছুটি চলে, যা শেষ হয় ২৩ মার্চ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ইতোমধ্যে অনেকেই গ্রাম থেকে রাজধানীতে ফিরেছেন।

মঙ্গলবার থেকে অফিসের পাশাপাশি উচ্চ ও নিম্ন আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারও খুলেছে।

তবে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবার ছুটি থাকায়, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি কম থাকতে পারে। ফলে অফিস কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

প্রকাশের সময় : ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬