Dhaka ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঈদের ফিরতি যাত্রায় লঞ্চে ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করব : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 182

ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে লঞ্চভাড়া ১০ শতাংশ কম রাখার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। সোমবার পটুয়াখালী লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রার পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় যাত্রীদের স্বস্তিতে রাখতে ভাড়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকটি প্যাসেঞ্জারের কাছ থেকে যেন ৪৫০ টাকার উপরে ভাড়া না নেওয়া হয় যাতে ৪৫০ টাকার মধ্যেই নেওয়া হয়। এটি আমরা আগেও নিশ্চিত করেছি এবং এই যে ঈদের ফিরতি যাত্রা তাতেও আমরা ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করব।

লঞ্চঘাটে উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন, কারণ আমরা এবং আপনারা সবাই নৌ যাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেইনগুলো (অভিযোগ) আমাদের কাছে করবেন; আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আগেও নিয়েছি এবং আমি ফিরতি যাত্রায়ও নেব। দক্ষিণ অঞ্চলের প্রতিটি ঘাটে আমি যাওয়ার চেষ্টা করব এবং যাব ইনশাআল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের ফিরতি যাত্রায় লঞ্চে ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করব : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬