রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 153

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ ঘটেছে।

স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে এবং ধারণা করা হচ্ছে বিমানবন্দরের একটি গাড়ির সঙ্গে প্লেনটির সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন। বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত।

সূত্র: এনবিসি নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

প্রকাশের সময় : ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬