বড় হুমকির মুখে বিশ্ব : আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

- প্রকাশের সময় : ১২:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 172

বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে। এই সংকট মূলত তেল ও গ্যাসের ঘাটতির কারণে তৈরি হয়েছে। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল। তিনি বিশ্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেসক্লাবে বক্তব্য দিয়ে ফাতিহ বিরোল বলেন, ১৯৭০-এর দশকের জ্বালানি সংকট এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাবের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনীয়। তিনি আশা প্রকাশ করেন যে যত দ্রুত সম্ভব এই সংকটের সমাধান হবে।
চলমান সংঘাতে অঞ্চলের অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এশিয়া ও ইউরোপের সরকারগুলোর সঙ্গে মজুত তেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করছে।
এদিকে, বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পর ডব্লিউটিআই তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলারের বেশি হয়েছে। নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে।























