গুরুত্বপূর্ণ সংবাদ:
হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 158

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করতে রাজি ২২টি দেশ।এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশগুলো। তারা হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের নিন্দা জানিয়েছে।
যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ বেশকয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে এই ২২ দেশের তালিকায়। এছাড়াও যৌথ বিবৃতিতে শামিল হয়েছে এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও যোগ দিয়েছে এই উদ্যোগে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে তারা যথাযথ উদ্যোগে অবদান রাখতে প্রস্তুত। এ লক্ষ্যে বিভিন্ন দেশের প্রস্তুতিমূলক পরিকল্পনাকে স্বাগত জানানো হয়েছে।
একই সঙ্গে দেশগুলো বেসামরিক অবকাঠামো—বিশেষ করে তেল ও গ্যাস স্থাপনায় হামলার বিরুদ্ধে অবিলম্বে সর্বাত্মক বিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে। সূত্র : টাইমস অব ইসরায়েল ও ওয়াল স্ট্রিট জার্নাল।
Tag :























