শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’

পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 187

পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে রোববার হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে হাজির করা হয়েছে। ১৪ দিনের রিমান্ড শেষে বেলা ১২টার দিকে তাদের আদালতে তোলা হয়।

আদালতে হাদি হত্যা সংক্রান্ত প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ জানান, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।” এর আগে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়।

চলতি মাসের ৭ তারিখ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করা হয়। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

গ্রেফতারের পর এসটিএফ সূত্র জানিয়েছে, ফয়সাল ও আলমগীর উভয়ই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

মেঘালয় সীমান্ত দিয়ে তাদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামের একজনকে গ্রেফতার করা হয়। তাকে ৭ দিনের রিমান্ডে রাখা হয়।

হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি গুলি করে গুরুতর আহত করেছিলেন। তিনি পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামি

প্রকাশের সময় : ০১:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬